আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রবাসে করুণ পরিণতি: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ঘটাইলের প্রবাসীর মৃত্যু ধানকুঁড়া রিসোর্ট বন্ধের দাবিতে ইস্তারঘাটে এলাকাবাসীর মানববন্ধন ভালুকায় দুর্গাপূজার নিরাপত্তা তদারকিতে আনসার-ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঋতু বদলের সময়ে সুস্থ থাকতে খাদ্যতালিকায় রাখুন যেসব খাবার ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়মের প্রমাণ মিললে ব্যবস্থা: প্রতিমন্ত্রী টুকু এআই সঙ্গীর সঙ্গে প্রেমে নতুন বিধিনিষেধ চীনে, শিশু-কিশোরদের জন্য কঠোর নিয়ম ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং, জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর মঙ্গলে দূরত্ব অতিক্রমে নতুন ইতিহাস, আগের রেকর্ড ভাঙল নাসার রোভার বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ৫০ চিকিৎসক নিয়োগ, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত আড়ং-এ ১৮০ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ভালুকায় শিক্ষককে মারধর ও মেয়েকে অপহরণচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বলিউডের শুরুর দিকের দুঃস্বপ্নের অভিজ্ঞতা শেয়ার করলেন স্বরা ভাস্কর ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় আমিই: ক্রিশ্চিয়ানো রোনালদো ব্যবসায়িক হয়রানির অভিযোগে দুই দিন সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ডাক ভালুকায় অবৈধ হোমিও হল সিলগালা, ভুয়া চিকিৎসককে কারাদণ্ড ও জরিমানা

ভালুকায় ইমাম-আলেমদের সঙ্গে এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর মতবিনিময়

প্রতিবেদকের তথ্য : দৈনিক এই সময়
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 23, 2026
  • সংবাদটি দেখেছেন: 298
ছবির ক্যাপশন :


ময়মনসিংহের ভালুকায় ইমাম, মুয়াজ্জিন, আলেম-ওলামা ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

শনিবার সকালে ভালুকা কেন্দ্রীয় মারকাজ মসজিদ প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সূরা সদস্য মাওলানা মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন মাওলানা মামুনুর রশীদ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

সভায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবর রহমান মজু, গোলজার হোসেন, যুবদলের সাংগঠনিক সম্পাদক তাজমুল হক মন্ডল, তাবলিগ জামাতের মুরুব্বি শফিহ সালাউদ্দিন ও মাওলানা মুহাম্মদ উল্লাহ বক্তব্য দেন।

বক্তারা বলেন, ধর্মীয় মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি, নৈতিক শিক্ষা এবং এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ইমাম, মুয়াজ্জিন ও আলেম-ওলামাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জোরদার করতে ধর্মীয় নেতাদের আরও সক্রিয় ভূমিকা রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন, স্থানীয় আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Hh